| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীছড়িতে কৃষি ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থীদের নানান উপকরণ বিতরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৬ ইং | ১৮:৪৯:৩২:অপরাহ্ন  |  ৪৫৬ বার পঠিত
লক্ষ্মীছড়িতে কৃষি ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থীদের নানান উপকরণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী প্রান্তিক কৃষি ব্যবস্থাপনা প্রশিক্ষণ-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে দুর্গম পাহাড়ের প্রান্তিক কৃষকদের জন্য আয়োজিত এ  প্রশিক্ষণ-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক  কৃষকদের হাতে সার্টিফিকেট ও কৃষি উপকরণ বীজ, স্প্রেয়ার মেশিন এবং কম্পোস্ট সার তুলে দেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল খান সজিবুল ইসলাম।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সমতলের ন্যায় দুর্গম পাহাড়েও কৃষি বিপ্লব ঘটাতে হলে  উন্নত প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জা ব্যবহারের মাধ্যমে কৃষকদের আরো দক্ষ করে গড়ে তুলতে পারলে আমাদের স্বপ্নের কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। 

 অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জোন উপ- অধিনায়ক মেজর রাজু হোসেন, প্রশিক্ষক লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রতন বরমন'সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪