| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ১৫ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৬ ইং | ১৮:৫৪:৫৯:অপরাহ্ন  |  ৪০৫ বার পঠিত
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ১৫ নং ওয়ার্ড বিএনপির  মিছিল ও সমাবেশ

বগুড়া প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়া মহানগর বিএনপির ১৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।

প্রধান বক্তা ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি মোঃ মশিউর রহমান শামীম এবং বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার।

সমাবেশে সভাপতিত্ব করেন ১৫ নম্বর ওয়ার্ড বগুড়া মহানগর বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান। সঞ্চালনা করেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক মিলন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশ ও মিছিলে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪