| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ইং | ১৩:৪২:৩২:অপরাহ্ন  |  ২৩৯ বার পঠিত
বাগেরহাটে বিশ্ব হার্ট দিবসে সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: ‎"প্রতিটি হৃদস্পন্দন'ই জীবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হৃদরোগ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে  বাগেরহাট প্রেসক্লাবের সামনে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের আয়োজিত কর্মসূচিতে হৃদরোগকে অবহেলা না করে স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান জানানো হয়। এসময়ে বক্তারা জানান ছোট ছোট সচেতন পদক্ষেপেই গড়ে উঠতে পারে সুস্থ হৃদয় ও সুস্থ ভবিষ্যৎ। উক্ত মানববন্ধনে অনলাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  হার্ট ফাউন্ডেশনের বাগেরহাটের আহবায়ক প্রফেসর হাফিজুল আহসান।

‎ বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক ডা. মোশাররফ হোসেন এর নেতৃত্বে ও সাংগঠনিক সম্পাদক নুরুল আলম লিটনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট।হার্ট ফাউন্ডেশনের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ খান ড্যাব বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক ডাঃ এস,এম লুৎফুল কবির সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এর নেতৃবৃন্দ ও স্থানীয়রা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪