| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদত্যাগ প্রশ্নে যা বললেন ফেরদৌসী মিষ্টি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ১৫:৩২:৩৭:অপরাহ্ন  |  ৮৭ বার পঠিত
পদত্যাগ প্রশ্নে যা বললেন ফেরদৌসী মিষ্টি

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি।

বৃহস্পতিবার  (১ অক্টোবর) দুপুর দেড়টার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেন ফেরদৌসী। কয়েক মিনিট অবস্থানের পর বের হয়ে যান তিনি।

স্পিকারের দপ্তর থেকে বের হওয়ার পর সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এ সময় তিনি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি। দল যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেব।’

এ সময় সাংবাদিকরা জানতে চান, আপনি পদত্যাগ করেছেন কি না? এ প্রশ্নের জবাব না দিয়ে তিনি দ্রুত চলে যান।

স্পিকারের কার্যালয়ের একাধিক কর্মকর্তা এমপি মিষ্টি পদত্যাগপত্র দিয়েছেন কিনা এ বিষয়ে মন্তব্য করেননি। স্পিকারের দপ্তর সূত্র বলেছে, আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবার রাতে ফেরদৌসী আহমেদকে পদত্যাগের বিষয়ে নির্দেশ দিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪