| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ১৮:২১:০১:অপরাহ্ন  |  ১৪৮ বার পঠিত
বাংলাদেশ-চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর হবে, আশা রাষ্ট্রপতির

স্টাফ রিপোর্টার: চীনের ৭৭তম জাতীয় দিবস উপলক্ষ্যে দেশটির রাষ্ট্রপতি শি জিনপিংকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ অক্টোবর), এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে চীনের রাষ্ট্রপতি এবং দেশটির জনগণকে অভিনন্দন জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও বোঝাপড়ার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। দুই দেশের জনগণের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের পরিধি ও গভীরতা আরও বিস্তৃত হচ্ছে।

তিনি বলেন, নতুন যুগে চীন-বাংলাদেশ ‘অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি’ যৌথভাবে গড়ে তোলার চুক্তি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক। এটি উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে নতুন গতি সঞ্চার করেছে।

বাংলাদেশের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব ভবিষ্যতে আরও গভীর ও সমৃদ্ধ হবে। এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখবে।

শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সুস্বাস্থ্য ও সুখ এবং চীনের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন বাংলাদেশের রাষ্ট্রপতি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪