স্টাফ রিপোর্টার: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিনজনের নাম ও পরিচয় জানা যায়নি।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহবাগ থানা পুলিশ ওই তিনজনকে আটক করেছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির প্রধান কার্যালয়ে আনা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব