| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে ৭৬টি মন্দির ও পূজা মন্ডপের চেক বিতরণ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৬ ইং | ১৯:২১:২৩:অপরাহ্ন  |  ১৯০০ বার পঠিত
বগুড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে ৭৬টি মন্দির ও পূজা মন্ডপের চেক বিতরণ

বগুড়া প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে পূজা পরিষদ ও সিটি কর্পোরেশনের মন্দির কমিটির সাথে মতবিনিময় সভা শেষে সিটি কর্পোরেশন এলাকায় সার্বজনীন পূজা মন্ডপের নেতৃবৃন্দের কাছে চেক বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৬  অক্টোবর) বিকেল ৩টায় সিটি কর্পোরেশনের সভাকক্ষে বগুড়া সিটি কর্পোরেশন এলাকার মন্দির ও পূজা মন্ডপগুলোত শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বগুড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৭৬টি মন্দির ও মন্ডপে ৭ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

প্রধান অতিথি হিসাবে চেক বিতরণ করেন করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। 

বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্টানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান, পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা কমিটির সাধারণ সম্পাদক চন্দন পোদ্দার, পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, বাংলাদেশ পূজা উদযাপন মহানগর শাখার সভাপতি পুলক মোহন্ত। 

এছাড়া উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান ও নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, নগর পরিকল্পনাবিদ মেহেদী। 

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের মাঝে চেক বিতরণ করছি। বিএনপি সরকার সকল ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে দেশ গড়ায় কাজ করছেন। সরকার সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। 

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকেই এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হতে পারে, এজন্য বর্তমান সরকার সকল প্রকার সহায়তা প্রদান করছে। 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সকল পূজা মন্দিরকে সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার নির্দেশনা দিয়েছেন। আমাদের সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এই বন্ধন যেন অটুট থাকে। কোনো অবস্থাতেই যেন সুযোগ-সন্ধানীরা এই সম্প্রীতির বন্ধনকে ধুলিসাৎ করতে না পারে, এজন্য আমাদের সকলকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪