| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চিতলিয়ায় এমপি সাঈদ আহমেদ আসলামকে সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৬ ইং | ২১:১৫:৫৩:অপরাহ্ন  |  ১১৬৩ বার পঠিত
চিতলিয়ায় এমপি সাঈদ আহমেদ আসলামকে সংবর্ধনা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু'র জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। 

শুক্রবার (১৬ অক্টোবর) শরীয়তপুরের চিতলিয়া সমিতির হাট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, চিতলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইকবাল হোসেন লিটন মোল্লা।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এসময় অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সাঈদ আহমেদ আসলাম বলেন, আমি আপনাদেরই মানুষ। জনগণের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণে কাজ করতে চাই। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল হক মোল্লা বলেন, বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। দলের নেতাকর্মীদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে এলাকার মানুষের কল্যাণে ভূমিকা রাখাই আমাদের অঙ্গীকার।

অনুষ্ঠানের সঞ্চালক ইকবাল হোসেন লিটন মোল্লা বলেন, বিএনপির সাংগঠনিক শক্তির মূল ভিত্তি তৃণমূলের নেতাকর্মীরা। দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪