| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৬ ইং | ২০:০৪:২১:অপরাহ্ন  |  ১৬৮৪ বার পঠিত
দাগনভূঞায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

দাগনভূঞা প্রতিনিধি: ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই শ্লোগানকে সামনে রেখে দাগনভূঞায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ ব্রিফিং প্যারেড করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম,পিএএমএস।

বিশেষ অতিথি ছিলেন থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার। এসময় পৌরসভা ও ইউনিয়নের ভিডিপি দলনেতা, দলনেত্রী, আনসার প্লাটুন কমান্ডারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আনসার ও ভিডিপির সদস্য ও সদস্যাদের উদ্দেশ্যে জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজায় দায়িত্ব পালনরত কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাতে হবে। মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। 

তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ও সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে বাহিনীর সদস্য সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। একই সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট বিভাগসহ সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।

দাগনভূঞা উপজেলায় ১৯টি পূজামণ্ডপে ১৩২ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২২ অক্টোবর পর্যন্ত  অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৮ জন এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে এসব সদস্য নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪