| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের লালপুরে কালীপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ১৫:৪৪:২৮:অপরাহ্ন  |  ১৬৯৭ বার পঠিত
নাটোরের লালপুরে কালীপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে শ্রী শ্রী কালীমাতা পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে সভায় আসন্ন কালীপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর উপজেলা শাখা সূত্রে জানা যায় , এ বছর লালপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৯টি মণ্ডপে শ্রীশ্রী দীপান্বিতা কালীপূজা অনুষ্ঠিত হবে। আগামী ৮ নভেম্বর রবিবার থেকে বিভিন্ন মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। মণ্ডপভেদে এক থেকে নয় দিন পর্যন্ত পূজার আয়োজন রাখা হয়েছে।

সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই  মাসুম,  উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি দিপেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকার, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি- সম্পাদক সহ উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে কালীপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪