| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবারও বাড়লো স্বর্ণের দাম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ১৬:৫৪:৩৫:অপরাহ্ন  |  ৭৪৩ বার পঠিত
আবারও বাড়লো স্বর্ণের দাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণে) দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও সমন্বয় করা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে গত ২ নভেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছিল বাজুস।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪