| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি সমর্থিত কল্যাণ ফ্রন্ট নেতাকে ট্যাগ লাগিয়ে অপপ্রচার, সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ১৭:৪২:১৭:অপরাহ্ন  |  ১০২ বার পঠিত
বিএনপি সমর্থিত কল্যাণ ফ্রন্ট নেতাকে ট্যাগ লাগিয়ে অপপ্রচার, সংবাদ সম্মেলন

বরিশাল প্রতিনিধি: আসছে স্থানীয় সরকার নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা দেয়া বিএনপি সমর্থিত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের এক নেতাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর ট্যাগ লাগিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কল্যাণ ফ্রন্টের নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা এলাকার। বিষয়টি নিয়ে ভুক্তভোগী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উজিরপুর শাখার আহবায়ক পলাশ কুন্ডু বুধবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পলাশ কুন্ডু বলেন, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ২০০৩ সাল থেকে ছাত্রদলের রাজনীতির মধ্যদিয়ে আমার রাজনৈতিক পথচলা শুরু হয়। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অত্যন্ত জোরালো ভূমিকা রেখেছিলাম। যে কারনে তৎকালীণ আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতনের শিকার হয়েছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে অংশগ্রহন করে রোষানলের শিকার হয়েছি। হামলা-মামলা ও ভয়কে উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। ফ্যাসিবাদের রক্তচক্ষু ও দমন-পীড়নের মুখে জাতীয়তাবাদী আদর্শ থেকে একটুও সরে যাইনি। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বরিশালে-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে দিনরাত পরিশ্রম করেছি।

অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন পথ চলেছি এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথে লোভলালসাকে উপেক্ষা করে ক্ষমতার রাজনীতিকে পরিহারের মধ্যদিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এজন্য উপজেলার অনেকেই আমাকে উজিরপুরের গয়েশ্বর হিসেবে আখ্যায়িত করেছে।

তিনি বলেন, আমি সবসময় একটি কথাই বিশ্বাস করি-রাজনীতি মানে কোনো ক্ষমতা বা পদ-পদবি নয়, রাজনীতি মানে মানুষের সেবা করা। সেই ধারাবাহিকতায় আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শোলক ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা দেওয়ার পর থেকে একটি মহল আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে আসছে। অতিসম্প্রীতি আমার কথোপকথনের আংশিক ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করে আমার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে আতাতের ট্যাগ লাগানোর জন্য ওই মহলটি গভীর ষড়যন্ত্র শুরু করেছে।

ওইসব ষড়যন্ত্রকারীদের সকল অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পলাশ কুন্ডু আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করার জন্য ইউনিয়নবাসীর কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উজিরপুর উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪