শেরপুর প্রতিনিধি: শেরপুরের জেলা প্রশাসন অসহায়, দরিদ্র ও প্রান্তিক মানুষের কল্যাণে এবং তাদের পাশে দাঁড়াতে নিয়মিত মানবিক ও প্রশাসনিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন-এর নির্দেশনায় ও উদ্যোগে জেলা প্রশাসন মাঠ পর্যায়ে সরাসরি মানুষের কাছে গিয়ে এই মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে।
দীর্ঘ্ দিন যাবৎ পূর্ব্শেরী এলাকার শেফালী বেগম নামে একজন প্যারালাইসিসের রোগী, অত্যান্ত গরীব এবং অসহায় শেফালীর পরিবার । একটি হুইল চেয়ারের কেনার সামর্থ্ নেই পরিবারের লোকজনের । বিছানায় পলিথিন দিয়েই প্রসাব এবং মলত্যাগ করানো হতো ।
মঙ্গলবার ৩ নভেম্বর রাতেই জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন কে মুঠোফোনে জানানো হলেই , তিনি বলেন আমার কাল কে ময়মনসিংহ মিটিং - এডিসি জেনারেল শাকিল আহাম্মেদ কে বলে দিয়েছি- একটি হুইল চেয়ার কিনে সকালে পৌছে দেবে আপনাদের বাড়ীতে । বুধবার (৪ নভেম্বর) ১১টায় এডিসি জেনারেল শাকিল আহাম্মেদ চেয়ার টি হস্তান্তর করেন স্থানীয় এলাকার সাবেক ফুটবলার মনির মাধবরের নিকট ।
পরে হুইল চেযারটি রোগীর বাড়ীতে গিয়ে হস্তান্তর করেন । সেখানে উপস্তিত ছিলেন স্থানীয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আসাদুজ্জামান ও স্থানীয় এলাকাবাসী
রিপোর্টার্স২৪/ঝুম