| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেলদুয়ার সেতু না থাকায় দুপাশের পাকা সড়ক কাজে আসছে না এলাকাবাসীর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ১৭:০৮:৫৫:অপরাহ্ন  |  ৫২৪ বার পঠিত
দেলদুয়ার সেতু না থাকায়  দুপাশের  পাকা সড়ক কাজে আসছে না এলাকাবাসীর

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ার  উপজেলার নান্দুরিয়া চকবাজার ও পাথরাইলের টেঘুরি পরেশ সাধুর দহর ওপর কোন সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষকে। যাতায়াতের একমাত্র ভরসা  একটি বাশের সাকো  হওয়ায় প্রতিদিন চরম বিপাকে পড়ছেন শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার গাদতলা থেকে টেগুরি সড়কের   আতিয়া,   দেলদুয়ার  ও পাথরাইল  এ তিন ইউনিয়নের সংযোগস্থলে পরেশ সাধুর দহর  দুপাশে পাকা সড়ক থাকলেও  ওই দহর ওপর ব্রিজ না থাকায়  পাকা সড়ক দিয়ে কোন যানবাহন চলাচল করতে দেখা যায় না।

গাদতলা টু টেগুরি  দুপাশে পাকা সড়ক থাকলেও স্থানীয়দের কোন কাজে আসছে না ওই পাকা সড়কটি।চরম দুর্ভোগে  পড়তে  হচ্ছে   তিন ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন আগে গাদতলা টু টেগুরি সড়কটি পাকা করা হয়েছে।  পরেশ সাধুর দহে কোন সেতু না থাকার কারণে ওই সড়কটি তাদের কোন কাজেই আসছে না। কোন যানবাহন চলাচল করে না। এতে চমর ভোগান্তিতে দিন যাপন করছেন তারা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে  স্থানীয় জনপ্রতিনিধিরা নির্বাচনের  সময় সেতু নির্মাণের নানা প্রতিশ্রুতি দিলেও তা কেবল আশ্বাসেই সীমাবদ্ধ থাকে। বর্তমানে এই অঞ্চলের মানুষকে টাঙ্গাইল জেলা সদরে যেতে বিকল্প সড়কে প্রায়  ৩০ কিলোমিটার সড়ক ঘুরে  যেতে হয়।  

এতে অতিরিক্ত প্রায় এক ঘন্টা  সময় লাগে অথচ এখানে একটি ব্রিজ  নির্মাণ হলে জেলা সদরের দূরত্ব ও সময় অনেকটাই কম লাগতো। 

নান্দুরিয়া গ্রামের আলমগীর হোসেন  জানান, দীর্ঘদিন আগে গাদতলা টু টেগুরি সড়কটি পাকা করা হয়েছে।  পরেশ সাধুর দহে কোন সেতু না থাকায় কোন যানবাহন চলাচল করে না এসড়কে। একান্ত প্রয়োজনে কিছু মানুষ  পায়ে হেটে এ রাস্তায় চলাচল করে।  এ চরম দু্র্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত এখানে একটি সেতু নির্মাণের দাবি জানান তিনি।

জাঙ্গালিয়া গ্রামেন সাগর মিয়া ও মুকুল হোসেন জানান, জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে এ জায়গায় সেতু নির্মাণের গালভরা আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয় না।  তাদের  অনেক কষ্ট করে পায়ে হেটে মাইলের পর মাইল যেতে হয়। দেখার মত কেউ নেই। এসব এলাকার জনগণের ভোগান্তি লাঘবে দ্রুত সেতু নির্মাণের দাবি জানান তিনি।

দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী জানান, তিনি বিষয়টি বিভিন্ন মাধ্যমে অবগত হয়েছেন।অগ্রাধিকার ভিত্তিতে ওই প্রকল্পটি সম্পন্ন করতে স্থানীয় সংসদ সদস্যের  সহযোগিতা প্রয়োজন। তিনি এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪