| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ২০:২৬:৪৬:অপরাহ্ন  |  ১৬৯৭২৮ বার পঠিত
কালিহাতীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে সুজন সাহা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজন সাহা কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কর্মকার পাড়া এলাকার সত্য সাহার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) সুজন সাহার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে—এমন আপত্তিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে ওই রাতেই বল্লা এলাকায় স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মজনু মিয়া বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন।

টাঙ্গাইল জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের (বিপিএম-সেবা) নির্দেশনায় কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে বুধবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ এলাকা থেকে অভিযুক্ত সুজন সাহাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪