| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ২১:০০:২৫:অপরাহ্ন  |  ১৬৯১৮৮ বার পঠিত
রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে রাজবাড়ী সদর ও কালুখালী উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত চিত্ত বিশ্বাস রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর আদিবাসী পাড়ার মৃত পবন বিশ্বাসের ছেলে। অপরদিকে, মো. মাসুদ ফকির কালুখালী উপজেলার বাওইখোলা গ্রামের আব্দুল জলিল ফকিরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত উপপরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে একটি আভিযানিক দল রাজবাড়ী সদর উপজেলার বাসুদেবপুর আদিবাসী পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চিত্ত বিশ্বাসের (৪৮) বসতঘর ঘেরাও করে ঘরের ভেতর থেকে তাঁকে আটক করা হয়। পরে বসতঘর তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিন সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত কালুখালী উপজেলার বাওইখোলা এলাকায় অভিযান চালানো হয়। একই কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মো. মাসুদ ফকিরকে (৩০) তাঁর বসতঘরে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে চিত্ত বিশ্বাসের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় এবং মো. মাসুদ ফকিরের বিরুদ্ধে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ নাসির উদ্দীন বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁরা পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪