| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেওয়ার নিন্দা ও মুক্তি দাবী সিইউজের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৬ ইং | ১২:১৮:৩৯:অপরাহ্ন  |  ১৬১১১৭ বার পঠিত
সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেওয়ার নিন্দা ও মুক্তি দাবী সিইউজের

চট্টগ্রাম প্রতিনিধি: প্রথিতযশা সাংবাদিক নেতা, দৈনিক অবজারভার সম্পাদক ও ডিবিসি নিউজের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। 

বুধবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, পুলিশের ভাষ্যমতে 'একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি'র অজুহাতে একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া চরম উদ্বেগের। কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রচলিত নিয়ম ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তার নিষ্পত্তি করা উচিৎ। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ও পেশাদার আচরণ প্রত্যাশিত।

নেতৃবৃন্দ বলেন, সংবাদমাধ্যমের কার্যালয় ও সাংবাদিকদের পেশাগত কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো সংবাদ বা সম্পাদকীয় সিদ্ধান্ত নিয়ে কারো আপত্তি থাকলে তা আলোচনার মাধ্যমে কিংবা আইনসম্মত প্রক্রিয়ায় সমাধান করা উচিত। এ ধরনের ঘটনায় সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ও পেশাগত নিরাপত্তাহীনতা তৈরি হয়। একজন সাংবাদিক নেতাকে তাঁর কার্যালয় থেকে উঠিয়ে নেওয়া স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য অশনিসংকেত। 

নেতৃবৃন্দ অবিলম্বে ইকবাল সোবহান চৌধুরীসহ ডিবি কার্যালয়ে নেওয়া তাঁর সহকর্মী সাংবাদিকের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা এবং তাঁদের মুক্তির দাবী জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।         পুলিশের প্রদত্ত তথ্যমতে, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় ডিবিসি নিউজের বিশেষ প্রতিবেদক ও ক্রাইম চিফকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। 

সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ১৯৭২ সালে বাংলাদেশ অবজারভার পত্রিকার প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৮ সালে তিনি পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পান। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে ছিলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতির দায়িত্বও পালন করেছেন। এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪