| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে চাঁদপুরে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৬ ইং | ১৯:০৮:২৪:অপরাহ্ন  |  ১৫৯৩৭৭ বার পঠিত
শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে চাঁদপুরে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ আমন্ত্রিত অতিথিরা।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজনে অংশ নেয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনায় উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজন শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে সারাদেশে একযোগে শুরু হওয়া এ ক্রীড়া আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪