| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবননগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৬ ইং | ১৪:৫০:০৯:অপরাহ্ন  |  ১২২৪২৪ বার পঠিত
জীবননগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জীবননগর (চুয়াডাঙ্গা)  প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া আক্তার এ্যানি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক ময়েন উদ্দিন ময়েন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪