| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শপথ নিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্লাহ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৬ ইং | ১৫:৪৬:২২:অপরাহ্ন  |  ১২১১২০ বার পঠিত
শপথ নিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্লাহ

লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসালমির লক্ষ্মীপুর জেলা শাখার আমির এ আর হাফিজ উল্লাহর শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১০ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর শহরের দারুল আমান একাডেমি মাঠে রুকন সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণকালে হাফিজ উল্লাহ কান্নায় ভেঙে পড়েন। 

২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমিরের শপথ ও জেলা মজলিশে শূরা নির্বাচন উপলক্ষে এ সম্মেলনে আয়োজন করা হয়।

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও নির্বাচন পরিচালক মাওলানা এটিএম মাছুম প্রধান অতিথি হিসেবে হাফিজ উল্লাহকে শপথবাক্য পাঠ করান। 

এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সদ্যবিদায়ী আমির মাস্টার রুহুল আমীন ভূঁইয়া।

‎প্রাধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাসুম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর সব মহানগরী ও জেলায় আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ জন্য দলের একটি স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে এবং কমিশনের বিধি অনুযায়ী সারা দেশে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। দেশের ৭৯টি সাংগঠনিক শাখার মধ্যে ৭৭টি শাখার আমির নির্বাচনের ফলাফল গত ৪ নভেম্বর ঘোষণা করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এখানকার পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে আগামী ২০২৭-২০২৮ কার্যকালের জন্য এ আর হাফিজ উল্লাহ আমির হিসেবে নির্বাচিত হয়েছেন।

‎গত বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির বিষয়টি জানায় দলটি। এতে এ আর হাফিজ উল্লাহকে আগামী দুই বছরের জন্য জেলা আমিরের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। এর আগে তিনি লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪