| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে লালপতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন,প্রাণে বাঁচল হাজারো যাত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৬ ইং | ১৬:০৭:৪০:অপরাহ্ন  |  ১২০৮৫৮ বার পঠিত
টাঙ্গাইলে লালপতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন,প্রাণে বাঁচল হাজারো যাত্রী

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন। রক্ষা পেল বালুবাহী ট্রাক ও প্রাণে বাচলো হাজারো ট্রেনযাত্রী। 

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে জেলার কালিহাতী  উপজেলার সল্লা বাসস্ট্যান্ডের রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে ।

জানা যায়,  টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হওয়ার সময় ট্রাকের সামনের চাকার এক্সেল ভেঙে রেলক্রসিংয়ে থেমে যায় বালুবাহী একটি ট্রাক। 

এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। পরে স্থানীয়দের সহযোগীতায় লাল পতাকা উঠিয়ে ট্রেন থামায় সল্লা রেলওয়ের গেটম্যান। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনের হাজারো যাত্রী সহ বালুবাহী ট্রাক  ।

সল্লা বাসস্ট্যান্ড রেলওয়ের গেটম্যান মিজান ও স্থানীয়রা জানান, যমুনা সেতু পারাপারের একটি বালুবাহী ট্রাক সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে যাচ্ছিল। 

রেললাইনে উঠার সময় সামনের চাকার এক্সেল ভেঙে ট্রাকটি রেললাইনে আটকে যায়। এসময় উত্তরবঙ্গ থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল । দ্রুত সামনে গিয়ে লাল পতাকা উঠিয়ে ট্রেনটি থামানো হয়। 

পরে অন্য একটি ট্রাক দিয়ে টেনে দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় ট্রাকের চালক। 

এসময় সল্লা বাসস্ট্যান্ডের একটু দুরে মাটি কাটার ভেকু (খননযন্ত্র) মেশিন ছিল। সেটি এনে ধাক্কা দিয়ে ট্রাকটি রেললাইন থেকে সড়ানোর পর ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই দুর্ঘটনায় রেললাইনের কোন ক্ষতি হয়নি বলেও জানান গেটম্যান মিজান ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪