| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে ইসরায়েলের ‘মিশন’ এখনো শেষ হয়নি, নতুন হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রী কাটজের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৬ ইং | ১৮:৪৬:৪৮:অপরাহ্ন  |  ১০০৪২ বার পঠিত
ইরানে ইসরায়েলের ‘মিশন’ এখনো শেষ হয়নি, নতুন হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রী কাটজের

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানকে ঘিরে সামরিক অভিযান ও উত্তেজনার অবসান এখনো দেখছে না ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের নির্ধারিত ‘মিশন’ এখনো অসম্পূর্ণ। তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে—এমন অভিযোগ তুলে তিনি সতর্ক করেছেন, ইরানের কর্মকাণ্ড ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।

একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কাটজ বলেন, ‘ইরানের ক্ষেত্রে আমাদের মিশন এখনো অসম্পূর্ণ। ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা নতুন করে শুরু করার চেষ্টা করছে। পাশাপাশি তারা আরও এমন সব গুরুতর কর্মকাণ্ড চালাচ্ছে, যা ইসরায়েল রাষ্ট্রকে প্রকৃত ঝুঁকির মুখে ফেলেছে।’

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতাকে কেন্দ্র করে ইসরায়েলের উদ্বেগ এখনো কাটেনি। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের নিরাপত্তাকেন্দ্রিক অবস্থানও কঠোর রয়েছে।

তবে ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টার অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের অবস্থান, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।

কাটজের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এসেছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে।

ইসরায়েলের ‘মিশন’ এখনো অসম্পূর্ণ—প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর দুই দেশের মধ্যে ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। 

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪