| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাটারায় স্কুলবাসে আগুন দিল দুর্বৃত্তরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৬ ইং | ১৯:৪৩:৪৫:অপরাহ্ন  |  ৫৬৯৯ বার পঠিত
ভাটারায় স্কুলবাসে আগুন দিল দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার: রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসে আগুন দেওয়ার খবর পায় ভাটারা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দেবাশিস রায়।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত এখনও জানা যায়নি।

অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউ দাউ করে জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল।

এ সময় আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়তে দেখা যায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪