| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজকে দায়িত্বশীল হতে হবে’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৬ ইং | ২২:৪২:৫২:অপরাহ্ন  |  ৩৭৬ বার পঠিত
‘গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজকে দায়িত্বশীল হতে হবে’

বগুড়া প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা করেছে জেলা ছাত্রদল। রোববার (৮ নভেম্বর) বিকেলে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ছাত্রদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজকে সচেতন, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে ছাত্রদলকে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাসার এবং জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এ সময় জেলা ও শহর ছাত্রদল, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল, শাহ্ সুলতান কলেজ ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪