| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৬ ইং | ২২:৪৯:৫৪:অপরাহ্ন  |  ২৬২ বার পঠিত
‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদ নারী বিভাগের আয়োজনে জেলা নারী সম্মেলন-২০২৬। ​আজ রোববার নেত্রকোণা জেলা প্রেসক্লাব হলরুমে  ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ স্লোগানকে সামনে রেখে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

নেত্রকোণা জেলা হেযবুত তওহীদের নারী বিষয়ক সম্পাদক খাদিজা আক্তারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের নারী বিষয়ক সম্পাদক সামিয়া আক্তার ডলি। 

​সম্মেলনে বক্তারা বলেন, সমাজে নারীর প্রকৃত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রকৃত ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের নারী কর্মীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪