| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৬ ইং | ১২:৩১:১৮:অপরাহ্ন  |  ৪৮১৭৭৫ বার পঠিত
মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

রিপোর্টার্স২৪ ডেস্ক: মার্কিন ভিজিটর ভিসা সংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

দূতাবাস থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভিসা প্রার্থীর ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে কনস্যুলার কর্মকর্তার মনে সামান্যতম সংশয় বা সন্দেহ জাগলে সেই আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হতে পারে।

সোমবার (৯ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে এ সতর্কবার্তা দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন কি না, সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তা আশ্বস্ত না হলে তার ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।

এতে আরও বলা হয়, ভিসা যথাযথভাবে ব্যবহার করার দায়িত্ব সম্পূর্ণ আবেদনকারীর নিজের।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪