| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৬ ইং | ১৩:১৯:১১:অপরাহ্ন  |  ৮৫৭০ বার পঠিত
গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মোল্লাপাড়া মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর বিওপির একটি চৌকস টহল দল  ওই মাঠে বিশেষ অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং চোরাচালান নির্মূলে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।  মাদকমুক্ত ও নিরাপদ সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪