| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, আদালতে স্ত্রীর স্বীকারোক্তি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৯, ২০২৬ ইং | ১৬:০৫:০২:অপরাহ্ন  |  ৫৯৩৫ বার পঠিত
দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, আদালতে স্ত্রীর স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার: ​প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করা এবং সন্তানের ভরণপোষণ ঠিকমতো না দেওয়া সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে আশুলিয়ায় মো. হারুন (৩৫) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর গ্রেপ্তারকৃত স্ত্রী রুনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

​গত ৩ নভেম্বর আশুলিয়ার একটি বাসার দ্বিতীয় তলার তালাবদ্ধ কক্ষ থেকে হারুনের মরদেহ উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে তার তদন্তভার গ্রহণ করে পিবিআই ঢাকা জেলা।

​পিবিআই সূত্রের তদন্তে উঠে আসে, পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামী হারুনের মাথা, মুখমণ্ডল ও শরীরে শিল দিয়ে উপর্যুপরি আঘাত করেন রুনা। আঘাতে ঘটনাস্থলেই হারুনের মৃত্যু হয়। এরপর মরদেহ ভেতরে রেখেই ঘরের দরজায় তালা ঝুলিয়ে তিনি পালিয়ে যান।

​পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে পিবিআই কর্মকর্তা সাংবাদিকদের জানান, এ ঘটনায় সরাসরি স্ত্রীর স্বীকারোক্তি ছাড়াও অন্য কারও ইন্ধন বা সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪