| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিল, আটক তিন শিশু-কিশোর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ১৩:৩৬:৫৩:অপরাহ্ন  |  ৩৭৪২৯ বার পঠিত
ভাঙ্গায় আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিল, আটক তিন শিশু-কিশোর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউন কর্মসূচির সমর্থনে মশাল মিছিল করেছেন কয়েকজন শিশু-কিশোর। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে মিছিলে অংশ নেওয়া তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

রোববার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। মিছিলকারীদের হাতে স্বেচ্ছাসেবক লীগের ব্যানার ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন শিশু-কিশোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এএফএম রেজা ফয়েজ মিয়ার নুরপুর গ্রামের বাড়ির সামনে থেকে মশাল মিছিল বের করে। বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি নতুন পৌর ভবনের দিকে এগিয়ে যেতে থাকে। পথে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরে মিছিলে অংশ নেওয়া তিন শিশু-কিশোরকে মশালসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

এদিকে আওয়ামী লীগের কর্মসূচির সমর্থনে হঠাৎ করে শিশু-কিশোরদের মশাল মিছিলে অংশ নেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের তৎপরতা বাড়ানো হয়েছে। শিশু-কিশোরদের হাতে মশাল তুলে দিয়ে যারা তাদের এ ধরনের কর্মকাণ্ডে উৎসাহিত ও ব্যবহার করছে, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪