| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ১৪:১১:১০:অপরাহ্ন  |  ৩৭৩৪৫ বার পঠিত
ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (৯ নভেম্বর) দিবাগত রাতে পৌর শহরের কালিপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভৈরব পৌর শহরের কালিপুর উত্তরপাড়া এলাকার মৃত শামসু মিয়ার ছেলে শফিক মিয়া (২৮) এবং একই এলাকার দক্ষিণপাড়ার মৃত আতর মিয়ার ছেলে আমীর হোসেন (২৪)।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মধ্যরাতে শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শফিক মিয়া ও আমীর হোসেনকে আটক করে। পরে তাঁদের তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ঢাকা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪