| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুরাগে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ৩

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ১৫:৩৩:৪২:অপরাহ্ন  |  ৩৬৯৬২ বার পঠিত
তুরাগে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তুরাগ থানাধীন প্রত্যাশা ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের রিপোর্ট অনুযায়ী, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নুর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ মো. কফিল উদ্দিন মেম্বারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল করার উদ্দেশ্যে ব্যানারসহ প্রত্যাশা ব্রিজ এলাকায় জড়ো হয়েছিল।

বিষয়টি জানতে পেরে তুরাগ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো. মাহমুদুল হক, এসআই মো. মাসুদ রানা, এএসআই মো. মশিউর রহমান ও এএসআই মো. সোহেল রহমানসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার বাকরাল উত্তরপাড়া এলাকার মো. কামরুল ইসলাম (২১), মালিপাড়া কালাইবাড়ী এলাকার মো. হযরত আলী (২০) এবং বাদাম এলাকার মো. মিতুল হাসান (১৯)।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭ ফুট বাই ৩ ফুট আকারের বাংলাদেশ আওয়ামী লীগের একটি ব্যানার জব্দ করা হয়েছে। ব্যানারটিতে লেখা ছিল, ‘শেখ হাসিনা বীরের বেশে ডিসেম্বরে ফিরবে বাংলাদেশে’।

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪