| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস, রেললাইন, গ্রামীণ ব্যাংকে আগুন ও সাবেক এমপির বাড়িতে ভাংচুর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ১৬:৩৭:৪৬:অপরাহ্ন  |  ৩৬৫০৫ বার পঠিত
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস, রেললাইন, গ্রামীণ ব্যাংকে আগুন ও সাবেক এমপির বাড়িতে ভাংচুর

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসে, রেললাইন ও গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা।  এছাড়া নেত্রকোণা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে হামলা ভাংচুর সহ বিভিন্ন বিভিন্ন বাসা বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।  এদিকে আন্তঃনগর ট্রেন হাওর এক্সপ্রেসে আগুনের ঘটনায় ৪টি সিট সহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। 

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বগির চারটি সিট পুড়ে গেছে। পড়ে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে। যে বগিতে আগুন দিয়েছে সেটা সিসি ক্যামেরার আওতার বাইরে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান - কে বা কারা সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে হামলা ভাংচুর করেছে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। বলেন এ ব্যাপারে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি।  তবে মশাল মিছিলের দায়ে একজনকে আটক করা হয়েছে।  এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন সব গুলো ঘটনা তদন্ত করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪