| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি কার্যালয়ে আগুন, প্রতিবাদে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ১৭:৩৬:৪৯:অপরাহ্ন  |  ৩৪২৬৮ বার পঠিত
বিএনপি কার্যালয়ে আগুন, প্রতিবাদে বিক্ষোভ

খুলনা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দারোগাভিটা এলাকায় বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় নাহারীতলা বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীমের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সদস্যসচিব খন্দকার ফারুক হোসেন।

সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. ইসমাইল হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, জাহিদুর রহমান রাজু, কারিমূল ইসলাম, আরিফুজ্জামান দুলু গোলদার, শেখ মাসুদুজ্জামান মাসুদ, জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহুল মোমেন লিটন ও সদস্যসচিব আসাবুর রহমান হাওলাদার।

এ ছাড়া পলাশ মহলদার, জাহাঙ্গীর হাওলাদার, মোল্লা সেলিম, টুটুল গোলদার, মো. শামসুল হক, আবুল হোসেন, মনির হোসেন, বাইজিদ হোসেন, মো. কাশেম খান, মো. নুরুল আলম ভূঁইয়া, সুদীপ্ত মল্লিক, কানিজ ফাতেমা, শেখর মন্ডল, মুক্তা খাতুন, আবু সাঈদ মৌলঙ্গী, শফিকুল ইসলাম বাবু, হাসান হাওলাদার, বাদশা ইসলাম, দেলোয়ার, সুমন হাওলাদার, রুহুল আমিন, বাবুল খাঁ ও অশোক কুমার মন্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪