| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রায়পুরায় বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ১৮:৪২:৪২:অপরাহ্ন  |  ২৬৫৫ বার পঠিত
রায়পুরায় বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকা এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ ও স্ট্যাম্পিং না করায় তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রায়পুরা উপজেলার হাসিমপুর বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), নরসিংদীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেসার্স খন্দকার মিষ্টান্ন ভান্ডারকে ঘি পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ৫ হাজার টাকা, মেসার্স নিউ শ্রুতি স্বর্ণ শিল্পালয়কে ব্যবহৃত ওজনযন্ত্রের বিএসটিআই ভেরিফিকেশন সনদ ও স্ট্যাম্পিং না থাকায় ৩ হাজার টাকা এবং মেসার্স আব্দুর রহিম ভ্যারাইটিজ স্টোরকে নিবন্ধন সনদ ছাড়া বিস্কুট ও কেক বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই আইন অনুযায়ী, প্রথম ও তৃতীয় প্রতিষ্ঠানকে ২৪(১)/৪১ ধারা এবং দ্বিতীয় প্রতিষ্ঠানকে ৩২(১)/৪৮ ধারায় জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পালের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) কাজী সাখাওয়াত হোসেন মনি।

বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, পণ্যের মান নিশ্চিত করা এবং ওজন পরিমাপে স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪