| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটায় লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ২১:১৪:৩৪:অপরাহ্ন  |  ৫৩৪ বার পঠিত
শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটায় লাখ টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদনহীন ড্রেজার দিয়ে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে আবুল কাশেম (৭৪) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে মাটি ও বালু উত্তোলনের মাধ্যমে কৃষিজমির টপ সয়েল অপসারণের অপরাধে আবুল কাশেমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি মসতপাড়া গ্রামের বাসিন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা আনসার সদস্য ও গ্রাম পুলিশ সহযোগিতা করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪