| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে বাড়ির ছাদ থেকে হাত বাঁধা ভ্যান চালকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ২০:৩৯:০৪:অপরাহ্ন  |  ৯০৯ বার পঠিত
নড়াইলে বাড়ির ছাদ থেকে হাত বাঁধা ভ্যান চালকের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর মো. আজিবর শেখ (৪৫) নামে এক ভ্যানচালকের মরদেহ রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সকাল সাড়ে ৭ টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা মোল্যার মাঠ সংলগ্ন একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজিবর শেখ লোহাগড়া উপজেলার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, ভ্যান চালক আজিবর শেখ গতকাল সোমবার সন্ধ্যায় তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরে না আসলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি করে সন্ধান পাননি। পরে রাত দেড়টার দিকে মোল্যার মাঠের কোনায় পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি পাওয়া যায়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মোল্যার মাঠের পাশে অবস্থিত একটি বাড়ির ছাদ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ভ্যানচালক আজিবরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪