| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অজিত দোভাল ও সাবেক ‘র’প্রধানকে মার্কিন আদালতের সমন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ১৯:১৮:৩৭:অপরাহ্ন  |  ২০৮৪ বার পঠিত
অজিত দোভাল ও সাবেক ‘র’প্রধানকে মার্কিন আদালতের সমন

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির সাবেক গোয়েন্দাপ্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে দায়ের করা দেওয়ানি মামলায় নতুন অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত খালিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে ভারতের আদালতের মাধ্যমে এই দুই কর্মকর্তার কাছে মামলার নথিপত্র পাঠানোর অনুমতি দিয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) মার্কিন জেলা আদালতের বিচারক ক্যাথরিন পোলক ফাইলা এ আদেশ দেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সমন পাঠানোর প্রয়োজনীয় নথিপত্র আদালতে জমা দিতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন ও দ্য ওয়্যার।

২০২৪ সালের সেপ্টেম্বরে দায়ের করা মামলায় পান্নুনের অভিযোগ, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মাটিতে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

মামলায় দোভাল, সাবেক ‘র’ প্রধান গোয়েল, সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদব, ভারত সরকার ও নিখিল গুপ্তাকে বিবাদী করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি। তবে এসব অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় দোভালের কাছে মামলার নথিপত্র পৌঁছে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়। পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কূটনৈতিক মাধ্যমে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে মামলার নথি পাঠায়। এবার ভারতের আদালতের মাধ্যমে দোভাল ও গোয়েলের কাছে নথিপত্র পৌঁছানোর পথ খুলল।

মামলার সঙ্গে যুক্ত পৃথক ফৌজদারি কার্যক্রমে অভিযুক্ত নিখিল গুপ্তা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের ষড়যন্ত্রসহ কয়েকটি অভিযোগ স্বীকার করেন। তবে তার স্বীকারোক্তি দোভাল, গোয়েল বা ভারত সরকারের বিরুদ্ধে দেওয়ানি মামলার অভিযোগ প্রমাণ করে না।

ভারত সরকার পান্নুনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। সর্বশেষ আদালতের আদেশটি মূলত সমন পাঠানোর প্রক্রিয়াসংক্রান্ত; এতে অভিযোগের সত্যতা সম্পর্কে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তথ্যসূত্র: দ্য ট্রিবিউন, দ্য ওয়্যার

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪