| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরাইলে পার্লামেন্টের শপথ আজ, সরকার গঠনের তৎপরতা আইজেনকোটের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ১৯:১৩:৩৮:অপরাহ্ন  |  ২১৫৩ বার পঠিত
ইসরাইলে পার্লামেন্টের শপথ আজ, সরকার গঠনের তৎপরতা আইজেনকোটের

ইন্টারন্যাশনাল ডেস্ক: সরকার গঠনের নতুন সমীকরণের মধ্যেই আজ শপথ নিতে যাচ্ছে ইসরায়েলের ১২০ সদস্যের নতুন পার্লামেন্ট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর মুখে থাকায় নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট ইতোমধ্যে জোট সরকার গঠনের চেষ্টা শুরু করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় নতুন পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।

নতুন সংসদে নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী পক্ষ-কোনো পক্ষেরই একক সংখ্যাগরিষ্ঠতা নেই। এর আগে প্রেসিডেন্ট হারজোগ আইজেনকোটকে সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব দিয়েছেন। এ জন্য তাকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যাবে।

এদিকে নতুন পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদ বণ্টন নিয়েও বিরোধী জোটের মধ্যে সমঝোতা এগিয়েছে। আইজেনকোট জানিয়েছেন, তার রাজনৈতিক জোটের নেতাদের সঙ্গে আলোচনার পর পরবর্তী নেসেটের স্পিকার হিসেবে তার দলের নেতা মাতান কাহানাকে নিয়োগ দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পার্লামেন্টের যাত্রা শুরুর মধ্য দিয়ে ইসরায়েলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হওয়ার অপেক্ষা তৈরি হয়েছে। তথ্যসূত্র: আল-জাজিরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪