| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্কুল থেকে ফিরে মায়ের ওড়নায় গলায় ফাঁস দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ২২:১১:১৯:অপরাহ্ন  |  ৩০৫৪৬ বার পঠিত
স্কুল থেকে ফিরে মায়ের ওড়নায় গলায় ফাঁস দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানায় স্কুল থেকে মন খারাপ করে বাড়ি ফিরে মায়ের ওড়না পেঁচিয়ে মোরসালিন (১৪) নামের এক অষ্টম শ্রেণির ছাত্রের আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার পূর্ব শুখানপুকুরী ইউনিয়নের ওকরাবাড়ী মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোরসালিন পাশের বোদা উপজেলার পাঁচপীর বৈরাতী সেনপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল এবং স্থানীয় অটোরিক্সা চালক মো. মোতালেব ওরফে ছুটুর ছোট ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে যথারীতি বিদ্যালয়ে যায় মোরসালিন। তবে দুপুর আড়াইটার দিকে সে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। এরপর পরিবারের সবার অজান্তে নিজ শয়নকক্ষের দরজা বন্ধ করে মায়ের ব্যবহৃত ওড়না দিয়ে ঘরের বাঁশের সরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে বারান্দায় রাখেন। খবর পেয়ে পিতা অটোরিক্সা চালক মোতালেব দ্রুত বাড়ি ফিরে মৃতদেহ দেখতে পান।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪