| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেহেরপুরে তিন বাড়ির সামনে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে গ্রামবাসী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ১২:০১:২২:অপরাহ্ন  |  ১২০৮২ বার পঠিত
মেহেরপুরে তিন বাড়ির সামনে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে গ্রামবাসী

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে রাতভর ককটেল বিস্ফোরণের মতো বিকট শব্দের পর সকালে পৃথক তিনটি স্থান থেকে ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে গ্রামের তিনটি বাড়ির সামনে থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বস্তুগুলোর গায়ে লাল টেপ পেঁচানো ছিল। সেগুলোর ওপর সাদা কাগজে স্পষ্টভাবে ‘জয় বাংলা’ লেখা ছিল। সকালে বাড়ির সামনে বস্তুগুলো পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, গোভীপুর গ্রামের মুজাহারের ছেলে খোকন, আবুল কাশেমের ছেলে রুহুল আমিন এবং আইব নবীর রহমানের বাড়ির সামনে এসব বস্তু পাওয়া যায়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

গ্রামবাসীরা জানান, মঙ্গলবার গভীর রাত থেকে এলাকায় থেমে থেমে ককটেল বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা যায়। এতে রাতভর আতঙ্কের মধ্যে কাটাতে হয় তাঁদের। এর মধ্যে সকালে একসঙ্গে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে।

তবে উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বোমা বা বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪