| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে পিডিবির প্রকৌশলীর টাকা নেওয়ার ভিডিও ফাঁস, ঘুষের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ১৩:৩৫:৩১:অপরাহ্ন  |  ৯৯৯০ বার পঠিত
লক্ষ্মীপুরে পিডিবির প্রকৌশলীর টাকা নেওয়ার ভিডিও ফাঁস, ঘুষের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক উপ-সহকারী প্রকৌশলীর টাকা লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিদ্যুৎ মিটারের বিষয়ে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিতে দেখা যাওয়ার ঘটনায় ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিদ্যুৎ বিভাগের সেবার স্বচ্ছতা ও কর্মকর্তাদের সততা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় গ্রাহক ও সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম একটি বিদ্যুৎ মিটারের প্রসঙ্গ তুলে সেবাগ্রহীতার কাছে ৫ হাজার টাকা দাবি করছেন। এ সময় পাশে থাকা আরেক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথাও বলতে শোনা যায়। একপর্যায়ে দরকষাকষির পর ওই সেবাগ্রহীতার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা গ্রহণ করেন তিনি।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম। তাঁর দাবি, ‘এটি সম্পূর্ণ অসত্য তথ্য। আমি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করিনি।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পিডিবি কার্যালয়ের অনিয়মের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় গ্রাহক ও সচেতন নাগরিকেরা।

উল্লেখ্য, এর আগে লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের বিরুদ্ধেও ঘুষ দাবি ও লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪