| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে ইয়াবা-গাঁজাসহ আটক ৪, কারাদণ্ড বিভিন্ন মেয়াদে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ১৩:৩৭:৪৮:অপরাহ্ন  |  ১০০৫৬ বার পঠিত
রাজবাড়ীতে ইয়াবা-গাঁজাসহ আটক ৪, কারাদণ্ড বিভিন্ন মেয়াদে

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের সামারি ট্রায়ালে মাদক সেবনের দায়ে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার মূলঘর ইউনিয়নের এরেন্দা গ্রাম থেকে সিরাজুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম (২৭) ও মৃত আফসার মোল্লার ছেলে হাসিরুল মোল্লাকে (৪০) আটক করা হয়। এ সময় আজিজুলের কাছ থেকে তিন পিস এবং হাসিরুলের কাছ থেকে এক পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আজিজুলকে ১৪ দিন এবং হাসিরুলকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া বালিয়াকান্দী উপজেলার নবাবপুর ইউনিয়নের পোদমদী গ্রাম থেকে আবুল হোসেনের ছেলে সোহাগ মিয়াকে (২৬) এক পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। তাঁকে ১২ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দা এ এইচ এস মোহাম্মদ আলী খানের ছেলে সাম্মাস আলী খানকে (২২) রাজবাড়ী পৌরসভার ওয়াজেদ প্লাজা এলাকা থেকে এক পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। বর্তমানে তিনি ওই এলাকায় বসবাস করেন। তাঁকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, আটক চারজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের অপরাধের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

ওসি উত্তম কুমার ঘোষ বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম চলবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪