| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি 'টায়ার ব্লাস্ট'

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ১৪:৪৬:৩৪:অপরাহ্ন  |  ৭৮৪১ বার পঠিত
ভৈরব থানার সামনে ককটেল বিস্ফোরণ, ওসির দাবি 'টায়ার ব্লাস্ট'

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে থানার সামনে 'জয় বাংলা' স্লোগান দিয়ে বোমা (ককটেল) বিস্ফোরণ ঘটানোর অভিযোগ উঠেছে। ১০ নভেম্বর মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে এই ঘটনা ঘটেছে বলে বিভিন্ন মহল দাবি করছে। তবে ভৈরব থানা-পুলিশের দাবি, সড়কের বিকট শব্দের উৎস খুঁজতে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বোমা বা ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।

এদিকে ঘটনার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ২১ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ভৈরব থানার সামনে বিকট একটি শব্দ হয় এবং অজ্ঞাত এক যুবক বলতে থাকেন, "জয় বাংলা, ভৈরব থানার সামনে বোমা বিস্ফোরণ, জয় বাংলা।" এ সময় ভিডিওতে বিস্ফোরণের পর ধোঁয়া উড়তে দেখা যায়।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, "ঘটনার সময় আমি থানার ভেতরেই ছিলাম। বিকট শব্দ শুনে তাৎক্ষণিক পুলিশ ফোর্স নিয়ে সড়কে গিয়ে দেখি ধূলিকণা উড়ছে। সেখানে ককটেল বা বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। এমনকি কোনো আতশবাজি ফুটানো হলেও কিছুটা আলামত থাকে, সেটাও মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে চলাচলকারী কোনো গাড়ির টায়ার ব্লাস্ট হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে জানতে চাইলে ওসি বলেন, ভিডিওটি ১০ নভেম্বরের ঘটনার কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। তবে সড়কে সত্যিই যদি ককটেল বা বোমা বিস্ফোরণ হতো, তবে কিছু না কিছু আলামত অবশ্যই পাওয়া যেত। 

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪