| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝোড়ো হাফসেঞ্চুরিতে ফর্মে ফিরলেন পারভেজ হোসেন ইমন

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৫ ইং | ১০:২০:৫০:পূর্বাহ্ন  |  ১৫৭৫০৫৭ বার পঠিত
ঝোড়ো হাফসেঞ্চুরিতে ফর্মে ফিরলেন পারভেজ হোসেন ইমন
ছবির ক্যাপশন: ঝোড়ো হাফসেঞ্চুরিতে ফর্মে ফিরলেন পারভেজ হোসেন ইমন

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : গত ম্যাচে ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি পারভেজ হোসেন ইমন। কিন্তু আজ সেই ভুল আর করেননি। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে মাঠ কাঁপাচ্ছেন এই তরুণ ওপেনার।

৪৬ বলেই হাফসেঞ্চুরি পূর্ণ করেন ইমন, ইনিংসে ছিল দারুণ কিছু বাউন্ডারি ও কার্যকর স্ট্রোক। বলের গতি ও লাইন অনুযায়ী খেলার চেষ্টাও ছিল লক্ষণীয়। আক্রমণাত্মক হলেও ছিল না বাড়াবাড়ি—পরিণত ব্যাটিংয়ের ছাপ ছিল গোটা ইনিংসজুড়ে।

১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৮৯ রান।

ব্যাটিংয়ে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ তামিম আজ সুবিধা করতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরেছেন এই ওপেনার।

আসিথা ফার্নান্দোর করা অফ স্টাম্পের বাইরের বল আউট সুইং করে আরো বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ড্রাইভ করতে যান তামিম, টাইমিং না হওয়ায় ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপারের গ্লাভসে। সাজঘরে ফেরার আগে ১১ বলে ৭ রান করেছেন এই ওপেনার।

আসিথা ফার্নান্দোর করা অফ স্টাম্পের বাইরের বল আউট সুইং করে আরো বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ড্রাইভ করতে যান তামিম, টাইমিং না হওয়ায় ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপারের গ্লাভসে। সাজঘরে ফেরার আগে ১১ বলে ৭ রান করেছেন এই ওপেনার।

তামিম দ্রুত ফেরার পর দলের হাল ধরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। এই দুজনের সাবলীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি শান্ত। ১২তম ওভারে চারিথ আসালঙ্কাকে উড়িয়ে মারতে গিয়ে কাউ কর্ণারে ধরা পড়েন তিনি। ১৯ বলে ১৪ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।



রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪