| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লাইসেন্স নেই, তবুও চলছে রওশোনারা ডায়াগনস্টিক সেন্টার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ১৭:৪৮:৪৬:অপরাহ্ন  |  ৪১১ বার পঠিত
লাইসেন্স নেই, তবুও চলছে রওশোনারা ডায়াগনস্টিক সেন্টার

 অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত রওশোনারা ডায়াগনস্টিক সেন্টারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। 

গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখা থেকে জারি করা নির্দেশনায় সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি না দেওয়ার কথা বলা হয়েছে। 

সরেজমিনে দেখা যায়,  অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের বিপরীতে রওশোনারা ডায়াগনস্টিক সেন্টার তাদের কার্যক্রম পরিচালনা করছে। 

কিন্তু তারা প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করছে এমন অভিযোগ উঠেছে।

শুধু লাইসেন্স যাচাই নয়, প্রতিষ্ঠানটির পরীক্ষার মান, প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ জনবল এবং রোগীদের কাছ থেকে আদায় করা পরীক্ষার মূল্যও খতিয়ে দেখা প্রয়োজন বলে দাবী সচেতন নাগরিকদের। 

অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর থাকলেও অভয়নগরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিষয়ে কতটা তদারকি হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের দাবী, রওশোনারা ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স, অনুমোদন ও কার্যক্রম সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। রোগীদের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলার সুযোগ থাকা উচিত নয়।

এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুন রাজীব বলেন,

 রওশোনারা ডায়াগনস্টিক সেন্টারকে  তাদের কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছি। প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা করছে এমন অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪