| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে হতাশ করলেন মিরাজ

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৫ ইং | ১১:১৬:৪৩:পূর্বাহ্ন  |  ১৫৭৫০৭৪ বার পঠিত
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে হতাশ করলেন মিরাজ
ছবির ক্যাপশন: পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে হতাশ করলেন মিরাজ

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই মেহেদি হাসান মিরাজের দলের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।

২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান।

ব্যাটিংয়ে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ তামিম আজ সুবিধা করতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরেছেন এই ওপেনার। আসিথা ফার্নান্দোর করা অফ স্টাম্পের বাইরের বল আউট সুইং করে আরো বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ড্রাইভ করতে যান তামিম, টাইমিং না হওয়ায় ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপারের গ্লাভসে। সাজঘরে ফেরার আগে ১১ বলে ৭ রান করেছেন এই ওপেনার।

তামিম দ্রুত ফেরার পর দলের হাল ধরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। এই দুজনের সাবলীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি শান্ত। ১২তম ওভারে চারিথ আসালঙ্কাকে উড়িয়ে মারতে গিয়ে কাউ কর্ণারে ধরা পড়েন তিনি। ১৯ বলে ১৪ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।

গত ম্যাচে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি পারভেজ হোসেন ইমন। তবে আজ কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও বলের গুণাগুণ বুঝে খেলার চেষ্টা করছেন। পেয়েছেন ব্যক্তিগত ফিফটির দেখাও। ৪৬ বলে এই মাইলফলক ছুঁয়েছেন ইমন। তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ফেরার আগে ৬৯ বলে ৬৭ রান করেছেন এই ওপেনার।

ওয়ানডের নেতৃত্ব পাওয়ার পর এই প্রথম সিরিজ খেলছেন মিরাজ। অধিনায়ক হিসেবে শুরুটা ভালো করতে পারেননি তিনি। অন্তত ব্যাট হাতে ব্যর্থ এই অলরাউন্ডার। প্রথম ম্যাচে ডাক খেয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে সুযোগ ছিল ফেরার। তবে পারলেন না। দলের প্রয়োজন ছিল জুটি গড়ার কিন্তু বাজে শট খেলে উল্টো দলের বিপদ বাড়িয়েছেন তিনি। ফেরার আগে ১০ বলে করেছেন ৯ রান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪