| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য সহ আটক ১

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ১৪:০৫:৫০:অপরাহ্ন  |  ২১১ বার পঠিত
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য সহ আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।এ সময় লালু(৪৫) নামে এক জনকে আটক করা হয়। আটক কৃত লালু দৌলতপুর উপজেলার ঘোনাপাড়া এলাকার মৃত জান বাক্সের ছেলে।

জানা যায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে এ সময় ২৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৮ কেজি গাঁজা, ০৮ বোতল ভারতীয় মদ এবং ০৬টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ২,৭২,১৯৯ (দুই লক্ষ বাহাত্তর হাজার একশত নিরানব্বই) টাকা।

এদিকে ১৬ নভেম্বর গভীর রাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মহিষকুন্ডি ঘোনাপাড়া নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।এময় ভারতীয় ২৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১১,৭০০ এগারো হাজার সাতশত টাকা।

একই তারিখ রাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বুড়ির খাল নামক স্থানে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ০৬টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১,৮৫,৪৯৯ (এক লক্ষ পঁচাশি হাজার চারশত নিরানব্বই) টাকা।এছাড়াও পরবর্তীতে, ১৭ নভেম্বর ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলার মাঠ নামক স্থানে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি ভারতীয় গাঁজা ও ০৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭৫,০০০(পঁচাত্তর হাজার) টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক রাশেদ কামাল রনি জানান,  সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪