| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গা পৌর বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন, তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৫ ইং | ১৩:০৪:৫৯:অপরাহ্ন  |  ১৭৩০৩৫৩ বার পঠিত
ভাঙ্গা পৌর বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন, তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ
ছবির ক্যাপশন: ভাঙ্গা পৌর বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন, তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর বিএনপি সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান।

শনিবার (৫ জুলাই) বিকেলে ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের হোটেল ফুড প্যালেসের সামনে নবাগত কমিটিকে পথ সংবর্ধনাকালে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আসাদুজ্জামান খান রিপন ও জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, বিএনপি নেতা মিজানুর রহমান পান্না, ফজলে সোবহান শামীম, আলমগীর কবিরাজ, রওনক মুন্সী, ও নবাগত আহবায়ক কমিটির আহবায়ক এমএ ওয়াদুদ, সদস্য সচিব জাকির হোসেন, চৌধুরী ওয়াহিদুজ্জামান, ওসমান মুন্সী, ফারুক মুন্সী প্রমুখ।

উল্লেখ্য গত বুধবার জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা ও সদস্য সচিব একে কিবরিয়া স্বপন স্বাক্ষরিত ভাঙ্গা পৌর বিএনপির ১৫ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। আওয়ামীপন্থী পরিবারের সদস্যরা কমিটিতে জায়গা পাওয়ার অভিযোগে এই কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি ও সংবাদ সম্মেলনে বিএনপির ত্যাগী নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ ঘটনা প্রসঙ্গে শহিদুল ইসলাম বাবুল খান বলেন, সময় পার হয়ে যায়নি। দলের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের ফাঁদে পা রেখে যারা চলছেন, ফিরে আসুন। আমরা সবাইকে নিয়ে ভাঙ্গা উপজেলা বিএনপিকে সুসংগঠিত করতে চাই। ভাঙ্গার মাটি আওয়ামী লীগের নয় বিএনপির ঘাটি হিসেবে গড়ে তুলতে চাই।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪