| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ২২:৩০:৫৮:অপরাহ্ন  |  ২৬০৮ বার পঠিত
ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের মনমরা ব্রিজসংলগ্ন কাঁচাবাজারে একাধিক মাছের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। একই সঙ্গে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকাতেও চুরির অভিযোগ উঠেছে। ধারাবাহিক এসব ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে   চিহ্নিত চোর পারভেজ(৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মনমরা ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ভৈরব পৌর শহরের ৮ নং ওয়ার্ডের মনমারা ব্রীজ সংলগ্ন আফতাব উদ্দিন মিয়ার বাড়ির পান দোকানী মৃত আক্তার হোসেন ও খায়রুননেছা ওরফে বড়ালনির ছেলে। 

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সম্প্রতি মনমরা ব্রিজসংলগ্ন কাঁচাবাজারের কয়েকটি মাছের দোকানে একই কায়দায় চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতে বাজারের বিভিন্ন দোকানের তালা ভেঙে মাছ ও ব্যবসায়িক সরঞ্জাম নিয়ে যায় কুখ্যাত চোর পারভেজের নেতৃত্বে একটি চোরচক্র।

একই রাতে পৌর শহরের বড়দিয়া রোডের পাশে আরমান উল্লাহ মার্কেটের দয়াল ওয়ার্কশপসহ আরও একটি দোকানে চুরির ঘটনা ঘটে। এ ছাড়া গত রোববার রাতে ভৈরবপুর উত্তরপাড়া এলাকার  মুল্লুক চান্দের বড় নাতনি আনোয়ারা বেগমের বাড়ির এক ভাড়াটিয়ার ঘরের তালা ভেঙে হাঁড়িপাতিল ও টাকাপয়সা চুরির অভিযোগ পাওয়া গেছে।

পিয়াস বয়লার মুরগি হাউজের স্বত্বাধিকারী মো. পিয়াস আহমেদ জানান, প্রতিদিনের মতো রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। মুরগির ব্যবসার পাশাপাশি কয়েক দিন ধরে মাছের ব্যবসাও করছিলেন তিনি। কিন্তু রাতের কোনো এক সময় দোকান থেকে বিপুল পরিমাণ পাঙাশ মাছ চুরি হয়।

তিনি বলেন, এমনিতেই ব্যবসা পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে চুরির ঘটনায় ব্যবসা চালানো আরও কঠিন হয়ে পড়েছে।

সেলিম মাছ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিম জানান, তার দোকানের তালা ভেঙে বিভিন্ন প্রজাতির মাছ, মাছ পরিমাপের দুটি মিটার এবং ব্যবসায় ব্যবহৃত সিলভারের থালাসহ মূল্যবান মালামাল চুরি হয়েছে।

তার দাবি, রোববার দুপুরে পারভেজকে বাজারে ঘোরাঘুরি করতে দেখেছিলেন কয়েকজন ব্যবসায়ী। পরে এক রিকশাচালকের মাধ্যমে তিনি জানতে পারেন, চুরি হওয়া মাছ ভৈরব বাসস্ট্যান্ড এলাকার আল-শেফা হাসপাতালসংলগ্ন  "কাফজাফ" নামের একটি হোটেলে বিক্রি করা হয়েছে। এরপর স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে সঙ্গে নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে ছবি দেখে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয় বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, এর আগেও একই বাজারে দুই থেকে তিনবার চুরির ঘটনা ঘটেছে। চুরির প্রতিবাদ করতে গেলে অভিযুক্তের পরিবারের সদস্যদের কাছ থেকে গালমন্দ ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তারা।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, এর আগেও পারভেজের বিরুদ্ধে বিভিন্ন দোকান ও একটি বেকারিতে চুরির অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হলেও পারভেজের পরিবারের লোকজন স্থানীয় সুশীল সমাজের ব্যাক্তিদের হাতে পায়ে ধরে ভালো হওয়ার শর্তে ছাড়িয়ে নেন। কিন্ত চোরা পারভেজ' র নেতৃত্বে 

চোরচক্র প্রতিদিন রাতের আবাসিক এলাকায় মানুষের বাসা -বাড়িতে চুরি, এবং বিদ্যুতের সার্ভিস তার চুরি, এবং ভৈরবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অহরহ চুরি করে মালামাল নিচ্ছে চোরা পারভেজের আতঙ্কে অনেকে ব্যবসা বাণিজ্য ছেড়ে পথে বসেছে।

বাজার এলাকায় টহল পুলিশ, কমিউনিটি পুলিশ ও পাহারাদার থাকার পরও বারবার চুরির ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তারা বাজার ও আবাসিক এলাকায় নিরাপত্তা জোরদার এবং চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীরা তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন। চুরি হওয়া মালামাল উদ্ধার ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪