| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা, কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ১৮:০৮:১৪:অপরাহ্ন  |  ১৯৫১ বার পঠিত
বগুড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা, কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবার মানোন্নয়ন নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা, আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াজেদ।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মানোন্নয়ন এবং ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

অন্যদিকে, একই দিন বগুড়া সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরকারি কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফিজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত সুলতানা ফেরদৌসী ও আকলিমা খাতুন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম চলছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪